Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেক বার্তা

জীবনের গল্প
২:৩৮ অপরাহ্ণ, ৮ জুন ২০২৬

প্রেমের গুজবে মুখ খুললেন জেনিফার

হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি তার নতুন ছবি ‘অফিস রোমান্স’-এর সহঅভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। অনেকে মনে করেছিলেন, পর্দার রসায়ন বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন জেনিফার। ছবির প্রচারণায় সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে […]

প্রেমের গুজবে মুখ খুললেন জেনিফার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি তার নতুন ছবি ‘অফিস রোমান্স’-এর সহঅভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।

অনেকে মনে করেছিলেন, পর্দার রসায়ন বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন জেনিফার।

ছবির প্রচারণায় সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন জেনিফার ও ব্রেট। সেখানেই উপস্থাপক সরাসরি তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে খোলামেলা জবাব দেন অভিনেত্রী।

জেনিফার বলেন, আমি যখনই কারো সঙ্গে যাই বা কারো সঙ্গে কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জুড়ে দিতে চায়। কিন্তু তাই বলে সেটা সত্যি হয়ে যায় না।

এরপর তাদের প্রেমের সম্পর্ক বা ডেটিং নিয়ে আরো সরাসরি প্রশ্ন করা হলে কোনো দ্বিধা ছাড়াই জেনিফার বলেন, না, আমরা ডেট করছি না।

অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত হয়ে ব্রেটও যোগ করেন, একদম ঠিক।

সাক্ষাৎকারে পুরো সময়জুড়েই ছিল হাস্যরসের আবহ। ব্রেট মজা করে বলেন, তিনি জেনিফারের পাশে দাঁড়ালেই নাকি প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায়। একপর্যায়ে উপস্থাপককে উদ্দেশ করে রসিকতা করে জেনিফার বলেন, আপনি আমাদের অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আপনিই অস্বস্তিতে পড়ে গেলেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ‘অফিস রোমান্স’-এর শুটিং চলাকালে তাদের মধ্যে স্বল্প সময়ের একটি সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সেই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।

বরং জেনিফার ও ব্রেট দুজনই প্রকাশ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সম্পর্ক শুধুই সহকর্মীর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আবারও আলোচনায় ঐশ্বরিয়া রাই
৩ দিন আগে
যে বাঙালিকে মনে রেখেছেন জাপানিরা
৩ সপ্তাহ আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও বিবেক বার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com