তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ভবিষ্যতে মিসরসহ আরও দেশ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল-জাজিরা আরবির বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আল মুকাবালা’য় তিনি এ কথা বলেন।
তিনি জানান, মক্কায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির আওতায় যেকোনো এক দেশের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা বলে বিবেচিত হবে—যাকে বিশ্লেষকেরা ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর প্রতিরক্ষার নীতিগুলোর সঙ্গে তুলনা করছেন। তবে পাকিস্তান কর্তৃপক্ষ একে কেবল আত্মরক্ষামূলক সমঝোতা হিসেবেই দেখছে, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ও কূটনীতি নিয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন এরদোয়ান:
এর পাশাপাশি লিবিয়া ও সুদানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং লেবাননে সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির বিষয়টিও জোর দিয়ে জানান তুর্কি প্রেসিডেন্ট।