Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেক বার্তা

জীবনের গল্প
২:১৬ অপরাহ্ণ, ৭ জুন ২০২৬

আবারও আলোচনায় ঐশ্বরিয়া রাই

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট এই সবকিছুর বাইরে জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? এই চিরন্তন প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছেন তিনি। সম্প্রতি […]

আবারও আলোচনায় ঐশ্বরিয়া রাই

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট এই সবকিছুর বাইরে জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? এই চিরন্তন প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছেন তিনি।

সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি থেকে করা তার একটি মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা ছুঁয়ে গেছে লাখো ভক্তের হৃদয়। বিশ্বসুন্দরী ও বলিউড ডিভা ঐশ্বরিয়া বরাবরই তার পরিমিতিবোধ এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত।

জীবনের এক বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়… সেই মুহূর্তগুলো, যা আমরা সত্যিই গভীরভাবে অনুভব করি… সেই মুহূর্তগুলো, যা চিরকাল আমাদের সাথে থেকে যায়… এবং আজীবন হৃদয়ে অমলিন থাকে।’ এই মন্তব্যের মধ্য দিয়ে ঐশ্বরিয়া যেন মনে করিয়ে দিলেন, বাহ্যিক সাফল্য বা জৌলুস নয়, বরং মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত এবং সত্যিকারের অনুভূতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

যে স্মৃতিগুলো মানুষ আজীবন হৃদয়ে লালন করে, সেটাই জীবনকে পূর্ণতা দেয়। ঐশ্বরিয়ার এই গভীর জীবনবোধসম্পন্ন বার্তাটি প্রকাশ পাওয়া মাত্রই নেটপাড়ায় তা ভাইরাল হয়ে যায়।

ভক্ত-অনুরাগীরা তার এই চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, শোবিজের তুমুল ব্যস্ততা আর চড়াই-উতরাইয়ের মধ্যেও ঐশ্বরিয়া যেভাবে জীবনের সহজ ও সুন্দর দিকটাকে উপলব্ধি করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যে বাঙালিকে মনে রেখেছেন জাপানিরা
৩ সপ্তাহ আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও বিবেক বার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com