Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
১:৩৯ পিএম, ৯ আগস্ট ২০২৬

রোমে যান্ত্রিক ত্রুটি বিমানের মেরামতের কাজ চলছে

রোমে যান্ত্রিক ত্রুটি বিমানের মেরামতের কাজ চলছে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্রায় ১০০ যাত্রীকে ইতোমধ্যে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্র দেওয়া হচ্ছে। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থান করছে। উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্লাইটের প্রায় ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। অন্য যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে রয়েছেন। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষভাবে দেখভাল করা হচ্ছে। তাদের জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থাও করা হয়েছে।

রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলেও জানান প্রতিমন্ত্রী। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিয়মিত যোগাযোগ রাখছে।

উড়োজাহাজটির মেরামত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গলফের মাধ্যমে বাংলাদেশে পর্যটন বিকাশ এবং আন্তর্জাতিক বন্ধুত্ব বাড়ানোর বড় সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com