Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
২:৫৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বাড়ছে।

রোববার ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্পের এই দাবি সামনে আসে। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে।’

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা থেকে বিরত রয়েছে হুথিরা। গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় তিনি বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে ফোন করে জানিয়েছে, তারা লড়াই করতে চায় না এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সেটিও চায় না।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এমন সময়ে এল, যখন সৌদি আরব হুথিদের হামলার মুখে রয়েছে। শনিবার সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া যায়। একই সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের কাছ থেকে হুথিরা দ্রুত বিভিন্ন এলাকা দখল করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। এরপর প্রায় সাত মাস ধরে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা চলছে।

ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’। ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তও ট্রাম্প বিবেচনা করছেন বলে ইয়িংস্ট জানান।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com