Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১:৩৫ পিএম, ৩০ আগস্ট ২০২৬

নেপালে বন্যা ও ভূমিধসে ৭৩০ ছাড়াল মৃতের সংখ্যা

নেপালে বন্যা ও ভূমিধসে ৭৩০ ছাড়াল মৃতের সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই হাজার চারশ’র বেশি মানুষ। অন্যদিকে, তিব্বতে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন ৫৪৫ জন।

নেপালে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। তবে বৃষ্টিপাতের কারণে কঠিন হয়ে পড়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান । দুর্যোগ কবলিত এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে।

দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে বিবিসিকে জানিয়েছেন নেপালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লীলা পিটার্স ইয়াহিয়া।

জাতিসংঘের এই সমন্বয়কারী বলেন, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন, কারণ পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম।

সরকার হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পাঠানো শুরু হয়েছে এবং ড্রোন ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরও খবর

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্ট
১ মাস আগে
বিশ্ববাজারে কমল তেলের দাম
১ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম