Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
১১:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৬

সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
ওয়াসিম রেজা
২ মিনিটে পড়ুন |

নব্বইয়ের দশকে সালমান শাহকে নিয়ে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ আর ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় নায়ক সালমান শাহকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ সিনেমাটি।

পুরোনো দিনের ব্যাটারিচালিত সাদা-কালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা উপভোগ, ভিউকার্ড কেনা কিংবা ক্যাসেট প্লেয়ার এবং রেডিওতে গান শোনার রঙিন নস্টালজিয়ার সময়টিতেই ঢালিউডে আগমন ঘটেছিল সালমান শাহর। এসব কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’।

ক্ষণজন্মা সালমান শাহর ১৯৯৬ সালে আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল পুরো দেশ। শোক সামলাতে না পেরে আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন অনেক ভক্ত-অনুরাগী। সেই প্রেক্ষাপটে এক অন্ধভক্তের জীবনকাহিনি ও আবেগের গল্প নিয়েই আবর্তিত হয়েছে ‘লাভ ৯৬’ সিনেমাটির। রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় এ সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। 

সালমান শাহর মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগেই শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে ‘লাভ ৯৬’ সিনেমাটি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ সিনেমাটি বিনা কাটছাঁটে সেন্সর ছাড়পত্র লাভ করে। সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও এ সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের উপস্থাপন প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র।

লাভ ৯৬’ সিনেমা প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।

উল্লেখ্য, ‘লাভ ৯৬’ সিনেমায় অভিষেক জুটি আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও আরও অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

নিলয় হিমির ভিন্ন গল্প
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম