Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১০:২১ এএম, ১৯ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে তেল বোঝাই শুরু করল সৌদি আরামকো

হরমুজ প্রণালিতে তেল বোঝাই শুরু করল সৌদি আরামকো
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালির ভেতরে ট্যাংকারে তেল বোঝাই করার কাজ পুনরায় শুরু করেছে সৌদি আরামকো। গত সপ্তাহে কার্যক্রম শুরুর পর বর্তমানে সেখানে তেল নেওয়ার জন্য একাধিক ট্যাংকার অপেক্ষমাণ রয়েছে বলে বাণিজ্য উৎস ও জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে জানা গেছে।

​সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘মালয়েশিয়া প্রস্পারিটি’, ‘আলজেরিয়া প্রস্পারিটি’ এবং ‘সিঙ্গাপুর প্রস্পারিটি’ নামের তিনটি অতিবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ ১২ থেকে ১৬ আগস্টের মধ্যে জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল বোঝাই করেছে।

​পাশাপাশি, সোমবার সৌদি আরামকো সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ থেকে জাহাজে হস্তান্তরের (Ship-to-ship transfer) মাধ্যমে এশীয় পরিশোধনাগারগুলোর কাছে ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ অপরিশোধিত তেলের চালান বিক্রির প্রস্তাব দিয়েছে।

​উল্লেখ্য, গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর ট্যাংকার বহরে হামলা চালানোর পর কোম্পানিটি কয়েক সপ্তাহের জন্য তাদের তেল বিক্রি বন্ধ রেখেছিল।

​বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই রপ্তানি কার্যক্রম আবার চালু হওয়ায় বাজারে ভারী অপরিশোধিত তেলের ঘাটতি কমবে। এ ধরনের তেল থেকে জাহাজের জ্বালানিসহ অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনে সুবিধা হয়।

​তবে এই বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে আরামকো বা ট্যাংকারগুলোর মালিক প্রতিষ্ঠান সিনোকোর (Sinokor)-এর পক্ষ থেকে রয়টার্সকে কোনো মন্তব্য করা হয়নি।

এ বিভাগের আরও খবর

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্ট
১ মাস আগে
বিশ্ববাজারে কমল তেলের দাম
১ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম