Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
৯:২৫ এএম, ১৭ আগস্ট ২০২৬

ট্রান্সকম লিমিটেডের নতুন উদ্যোগ: কর্মী ও স্বজনদের জন্য লায়ন্স আই ইনস্টিটিউটে স্বাস্থ্যসেবার বিশেষ সুবিধা

ট্রান্সকম লিমিটেডের নতুন উদ্যোগ: কর্মী ও স্বজনদের জন্য লায়ন্স আই ইনস্টিটিউটে স্বাস্থ্যসেবার বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিজেদের কর্মী ও তাঁদের পরিবারের সার্বিক স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে সম্প্রতি এক সমঝোতা স্মারক (MoU) সই করেছে ট্রান্সকম লিমিটেড।

​এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ট্রান্সকম লিমিটেডের পক্ষে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহেদী হাসান বিন গনি এবং লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সেক্রেটারি জেনারেল আলী হায়দার মোহাম্মদ সাজ্জাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • এ কে এম রেজাউল হক, চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন
  • আবদুল্লাহ খালিদ, ট্রেজারার, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন
  • নাইমা তানজিলা, ব্যবস্থাপক, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি

​এই সমঝোতার আওতায় ট্রান্সকমের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে নির্ধারিত চিকিৎসাসেবা, বিশেষ ছাড় এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। মানসম্মত স্বাস্থ্যসেবা সহজে পৌঁছে দেওয়ার এই পদক্ষেপ কর্মীদের কল্যাণে ট্রান্সকম লিমিটেডের ধারাবাহিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
৩ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম