Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
১২:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৬

নতুন ওয়েবফিল্মে জয়

নতুন ওয়েবফিল্মে জয়
ওয়াসিম রেজা
১ মিনিটে পড়ুন |

নাটক নিয়েই একসময় ব্যস্ত ছিলেন নির্মাতা মেহেদি হাসান হৃদয়। গত বছর শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নামে একটি সিনেমা বানিয়ে নাম লিখিয়েছেন সিনেমার পরিচালক হিসাবে। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য বানাচ্ছেন একটি সিনেমা। নাম ‘লাপাত্তা। নির্মিতব্য এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এতে এ অভিনেতা একেবারে নয়া লুকে ধরা দিলেন। যেখানে তার মুখে গোঁফ, মাথায় টুপি এবং শরীরে ঘামের ছাপ। সম্প্রতি নিজের এমন একটি ছবি ফেসবুকে প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, “দর্শকদের জন্য দারুণ এক বিনোদন এবং চমক আসছে ‘লাপাত্তা’তে। কাজ করার সময় আমার মনে টান দেয়। আমার মনে হয়, খেলা ঘুরে যাবে।’ এ প্রসঙ্গে জয় বলেন, ‘দারুণ একটি কন্টেন্ট পাবে দর্শক। কাজ করে মজা পাচ্ছি। খুব ভালো হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক টানটান উত্তেজনা ও খুব মজা পাবে।’ বর্তমানে এই ওয়েব ফিল্মের শুটিং চলছে। এতে আরও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খান প্রমুখ। নির্মাতা জানান, দুর্গা পূজায় এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।

এ বিভাগের আরও খবর

নিলয় হিমির ভিন্ন গল্প
৬ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম