Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
৮:৫৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, নিহত অন্তত ৮

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, নিহত অন্তত ৮
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাপানের রাজধানী টোকিওর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চিবা প্রিফেকচারে তীব্র ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, প্রিফেকচারের রাজধানী চিবা শহরে মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩৫০ মিলিমিটার (১৩ দশমিক ৭ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রিফেকচারের গভর্নর শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, এই বৃষ্টির পরিমাণ পুরো আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় তিন গুণ। ১৯৭৬ সালে বৃষ্টিপাতের হিসাব সংরক্ষণ শুরুর পর থেকে ১২ ঘণ্টায় ওই এলাকায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চিবা প্রিফেকচারের ২২টি পৌরসভায় ভারী বৃষ্টির জন্য সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল-৫’ জারি করেছিল জাপান আবহাওয়া সংস্থা। সংস্থাটি ‘নজিরবিহীন ভারী বৃষ্টিপাতের’ বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

চলতি বছরের শুরুতে আবহাওয়া সতর্কতা ব্যবস্থা আরও স্পষ্ট করার জন্য সংশোধনের পর এই প্রথম জাপানে সর্বোচ্চ সতর্কতা লেভেল-৫ জারি করা হয়।

শুক্রবার বিকেলে সতর্কতার মাত্রা কমিয়ে দেওয়া হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছিল। ব্যাপক বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com