Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৪:৫৪ পিএম, ১২ আগস্ট ২০২৬

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটানা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রস্তুতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক আদালতের গেটের সমনে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যে ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com