Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
২:১৫ পিএম, ১২ আগস্ট ২০২৬

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান
ওয়াসিম রেজা
২ মিনিটে পড়ুন |

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের নতুন নাটক ‘দার-এ-নাজাত’ মুক্তির পর তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দর্শকদের কেউ কেউ দুরেফিশানের সংলাপ বলার ধরন ও ইংরেজি উচ্চারণের সমালোচনা করেন।

এক দর্শক মন্তব্য করেন, দুরেফিশানের উচ্চারণ ‘অস্বাভাবিক’। আরেকজনের দাবি, তাঁর ইংরেজি উচ্চারণ বলিউড দেখে ইংরেজি শেখার মতো শোনায়।

কেউ কেউ আবার বলেন, দুরেফিশানের উচ্চারণের চেয়ে সংলাপের লেখা ও জোর করে সংলাপ বলার ধরনই বেশি চোখে পড়ছে।

দার-এ-নাজাত’ নাটকে দুরেফিশান অভিনয় করছেন জারিয়াব চরিত্রে। সচ্ছল পরিবারের এই তরুণী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে। চরিত্রটির পারিবারিক ও শিক্ষাগত পটভূমির সঙ্গে তাঁর ইংরেজি বলার ধরন কতটা মানানসই, সেটিই মূলত দর্শকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

দুরেফিশানের পাশে সহকর্মীরা

তবে সমালোচনা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন পাকিস্তানের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা। তাঁরা দুরেফিশানের পাশে দাঁড়িয়েছেন।

অভিনেত্রী সানাম সাঈদ ইনস্টাগ্রাম স্টোরিতে দুরেফিশানের সমালোচনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি লেখেন, একজন অভিনেতার উচ্চারণ নিয়ে সবাই এতটা ব্যস্ত—বিষয়টি অস্বস্তিকর এবং সত্যিই বিরক্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় প্রতিটি পেজে দুরেফিশানকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটিকে তিনি ‘নিষ্ঠুর’ ও ‘অন্যের অনুভূতির প্রতি অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেন।

অভিনেতা উমর আলমও দুরেফিশানের পক্ষ নেন। তাঁর মতে, প্রত্যেক মানুষের কথা বলার ধরন আলাদা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি পরিশীলিত কণ্ঠ শুনতে শুনতে দর্শকদের কাছে স্বাভাবিক উচ্চারণও অদ্ভুত মনে হতে পারে।

উমর আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এআইয়ের অডিও শুনতে শুনতে তাঁদের কাছে আসল উচ্চারণও অদ্ভুত লাগছে। প্রত্যেক মানুষের কথা বলার ধরন আলাদা, আর সেটিই তাকে স্বতন্ত্র করে।’

নাট্যসমালোচক ড. এজাজ ওয়ারিসও দুরেফিশানের সমালোচনার বিরোধিতা করেছেন। তাঁর ভাষ্য, পাকিস্তানি উচ্চারণে ইংরেজি বললেও সমস্যা, আবার কৃত্রিম উচ্চারণ তৈরি করলেও সমস্যা—দর্শককে সন্তুষ্ট করা কঠিন।

এ বিভাগের আরও খবর

নিলয় হিমির ভিন্ন গল্প
৭ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম