উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা এবং একাডেমিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না; এজন্য মানসম্মত গবেষণা, জ্ঞান সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে এই যৌথ উদ্যোগ বড় ভূমিকা রাখবে।”
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা-গবেষণার সক্ষমতা এক হয়ে অর্জিত জ্ঞানকে শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ রাখবে না, বরং সারা দেশে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করবে।”
চুক্তির মূল ক্ষেত্রসমূহ:
অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।