Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
১:০৩ এএম, ৯ আগস্ট ২০২৬

শিল্প রক্ষায় গ্যাস-বিদ্যুৎ বিলে বাড়তি সময় ও ঋণের কিস্তি স্থগিতের দাবি চট্টগ্রাম চেম্বারের

শিল্প রক্ষায় গ্যাস-বিদ্যুৎ বিলে বাড়তি সময় ও ঋণের কিস্তি স্থগিতের দাবি চট্টগ্রাম চেম্বারের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শিল্পমালিকদের জন্য বিশেষ ছাড়ের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। ব্যবসায়ীদের পক্ষে চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি দিয়ে এই দাবিগুলো জানিয়েছেন।

​চট্টগ্রাম চেম্বার মূলত দুটি প্রধান বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছে:

  • বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ: বকেয়ার কারণে যেন কোনো কারখানার সংযোগ বিচ্ছিন্ন না করা হয় এবং কোনো প্রকার জরিমানা ছাড়াই বিল পরিশোধের সময়সীমা বাড়িয়ে ৯০ দিন করা হয় (আগামী ৬ মাসের জন্য)।
  • ব্যাংকঋণের কিস্তি ও সুদ মওকুফ: তৈরি পোশাকসহ সব শিল্পপ্রতিষ্ঠানের জন্য ব্যাংকঋণের কিস্তি প্রদান অন্তত তিন মাস স্থগিত রাখা এবং ঋণের বিপুল সুদ মওকুফ করা।

​চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক, টেক্সটাইল ও প্লাস্টিকসহ ক্ষুদ্র-বড় বিভিন্ন কারখানার উৎপাদন স্থগিত বা ‘লে-অফ’ হয়ে গেছে। এর ফলে বিক্রি ও রপ্তানি কমে যাওয়ায় উদ্যোক্তারা কর্মচারীদের বেতন-ভাতা, পরিষেবা বিল ও ব্যাংকঋণ মেটাতে হিমশিম খাচ্ছেন। এই সংকটে ব্যাংকঋণের উচ্চ সুদ উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করছে, যা বিনিয়োগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি সামলে উঠতে সরকারের দ্রুত নীতিগত সহায়তা জরুরি বলে সিসিসিআই মন্তব্য করেছে।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
৩ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম