Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
১০:১৩ অপরাহ্ণ, ৪ আগস্ট ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে জাপানে প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজন

জাতীয় শোক দিবস উপলক্ষে জাপানে প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এবছর জাতীয় শোক দিবস উপলক্ষে জাপান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আগামী ৯ আগষ্ট টোকিওর মাচিদা শহরে দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

আয়োজকদের সূত্রে জানা যায়, আগামী ৯ আগস্ট ২০২৬ (রবিবার) জাপানের রাজধানী টোকিওর মাচিদা শহরের “রেমব্রেন্ট হোটেল” টোকিও মাচিদায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশুদের জন্য শেখ রাসেলকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরুষ্কারে পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী সকল শিশুকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পাঁচবারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি অনলাইনে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠি‌তব্য এ কর্মসূচিতে জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম