Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
১১:১২ এএম, ১৬ জুলাই ২০২৬

স্বপ্নের লোকসান কমাতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এসিআই

স্বপ্নের লোকসান কমাতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এসিআই
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সুপারশপ ‘স্বপ্ন’-কে লোকসানের বৃত্ত থেকে বের করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এর মূল মালিকানা প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। গত মঙ্গলবার অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই বিনিয়োগ কার্যকর করা হবে।

ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় স্বপ্নকে অর্থ ধার দিয়েছিল এসিআই, যা আন্তকোম্পানি ঋণ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘদিন ধরে লোকসানে থাকায় স্বপ্ন এই অর্থ ফেরত দিতে পারছিল না। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, এসিআইয়ের দেওয়া এই ঋণের অর্থই এখন মূলধনি বিনিয়োগে রূপান্তরিত হবে। এর বিপরীতে এসিআই লজিস্টিকস ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে, যার প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা

​এ ছাড়া স্বপ্নে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে জাপানের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড। মূল কোম্পানি ও জাপানি প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগে স্বপ্ন দ্রুত লাভজনক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্বপ্ন বিগত ৫ অর্থবছরের ৪ বছরই পরিচালন মুনাফা (Operating Profit) করেছে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২,৬৫০ কোটি টাকার রেকর্ড ব্যবসা করে এবং ২১ কোটি টাকা পরিচালন মুনাফা পায়।

​তা সত্ত্বেও চূড়ান্ত হিসাবে বড় অঙ্কের লোকসান হওয়ার মূল কারণগুলো হলো:

  • অতিরিক্ত সুদ ব্যয়: ব্যাংকঋণ ও আন্তকোম্পানি ঋণের পেছনে প্রতিবছর সুদ বাবদ খরচ ক্রমাগত বেড়েছে।
  • উচ্চ কর পরিশোধ: সরকারের কর ও ঋণের সুদ পরিশোধের পর পরিচালন মুনাফা শেষ পর্যন্ত বিশাল লোকসানে পরিণত হয়।

স্বপ্নে এই বড় বিনিয়োগের ঘোষণায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসিআইয়ের শেয়ারের দাম বেড়েছে। বুধবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ৭০ পয়সা (সোয়া ২ শতাংশের বেশি) বেড়ে ২০৮ টাকায় দাঁড়ায়। এদিন বাজারে এসিআইয়ের প্রায় ৭ কোটি টাকা মূল্যের সাড়ে৩ লাখ শেয়ার হাতবদল হয়।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
৩ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম