Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১:৫৪ পিএম, ১৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ বন্ধ থাকবে: ইরান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র তেহরানের দেওয়া শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ভোরে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্বে না আসা পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না।

তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই জুন মাসের কাঠামোগত সমঝোতার শর্তগুলো মেনে চলতে হবে। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের নিয়ম মেনে নিতে হবে।

আকরামি-নিয়া আরো বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইরানকে এই নৌপথ খুলে দিতে বাধ্য করতে পারবে না।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দেশটিতে অতিরিক্ত হামলার ঘোষণা দেওয়ার পর ইরানের বেশ কয়েকটি শহরে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—ইরানের এমন সামরিক সক্ষমতা লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসব হামলা হলো। একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও মার্কিন বাহিনী ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান।

সূত্র: আনাদোলু

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com