Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / ভাইরাল মন্তব্য
২:৩৪ পূর্বাহ্ণ, ১৪ জুলাই ২০২৬

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ ভবন এলাকায় তার নিজের বাসার ছাদ দিয়েও পানি পড়ে। রাতে ঘুমাতে গেলে পানি ধরতে বাটি রাখতে হয়।

সোমবার জাতীয় সংসদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার।

হবিগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জি কে গউছ বলেন, সংসদের অধিবেশনকক্ষের ওপরের তলায় থাকা মসজিদে সংসদ সদস্যসহ অনেকে জামাতে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ চুইয়ে পানি পড়ায় সেখানে বালতি রাখতে হচ্ছে।

গত ১৭ বছরে সংসদে নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ নানা কিছু হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা।

চলতি অধিবেশনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদনের কথা তুলে ধরে সংসদ ভবনের মসজিদে পানি পড়া বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি তারাও জেনেছেন।

নিজের বাসার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘কষ্টের কথা কাকে বলব, আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও।’

এরপর চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন।

তিনি জানান, রোববারই এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ভবনের যেসব জায়গা দিয়ে পানি পড়ছে, সেগুলো মেরামতের কার্যক্রমও শুরু করেছে মন্ত্রণালয়।

এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন চিফ হুইপ।

এরপর ডেপুটি স্পিকার সংসদে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যদের বাসভবনেও বৃষ্টির পানি পড়ছে জানিয়ে এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য চান তিনি।

জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, চিফ হুইপ ইতোমধ্যে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এনেছেন। সমস্যা সমাধানে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খুব শিগগির এর প্রতিকার হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম