Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
২:১৬ পিএম, ১২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সাহায্য করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ইরান

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সাহায্য করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ইরান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে বলে অভিযোগ করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমালোচনা করে তেহরান বলছে, এসব দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরান বার বার বলে আসছে, মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি থেকে হামলা চালানো হয়, সেগুলোর বিরুদ্ধে তারা পাল্টা হামলা চালাবে।

এসব দেশ মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন এবং নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে সক্রিয়ভাবে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করছে। এসব হামলায় নিহত হয়েছেন অনেক বেসামরিক মানুষ। তেহরানের দাবি, তারা উপসাগরীয় দেশগুলোতে বেসামরিক নাগরিক বা বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে না, বরং তারা ইরানের মাটিতে চালানো হামলার উৎসকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে, উপসাগরীয় দেশগুলো বলছে, এই যুদ্ধে তারা কোনো পক্ষ নয়। মধ্যপ্রাচ্যের এসব দেশগুলোর দাবি, মার্কিন ঘাঁটিগুলো তাদের প্রতিরক্ষা কার্যক্রম সুরক্ষিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির অংশ।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com