পি আর প্ল্যাসিড
সম্পাদকের কথা
“বিবেক বার্তা” জাপান থেকে প্রকাশিত প্রথম অনলাইন ভিত্তিক বাংলা পত্রিকা। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের লক্ষ্যে আমাদের পথচলা। এর মাধ্যমে পাঠকের মনে আমাদের জায়গা করে নেওয়াও উদ্দেশ্য। কাজ করার স্বদিচ্ছা বা আন্তরিকতার মাধ্যমে পাঠকের মতামতকে যথাযথ মূল্যায়ন করে সময়ের পরিবর্তনে সমাজে সাংস্কৃতিক বিল্পব আনাও হবে আমাদের কাজ।
কাজে নতুনত্ব, সর্বোপরি সব সংবাদ সবার হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার প্রয়াসে, পথচলায় হয়তো পাঠকের সাথে সময়ের প্রেক্ষাপটে ভিন্নতা থাকলেও অভিন্ন থাকবো আমরা বস্তুনিষ্ট সংবাদের ক্ষেত্রে। এই জন্য পাঠকের সর্বাত্বক সহযোগিতা একান্ত কাম্য। আওয়াজ তুলুন- পরিবর্তনের। উদ্ভাবন করুন নতুনত্বের। বিবেকবার্তা লিখুন -পড়ুন-পাশে থাকুন।
বিশ্বের বাংলা ভাষাভাষী লেখক বা সাহিত্যিকরা লিখুন আপনার পছন্দসই যে কোনো লেখা। তবে অবশ্যই লেখার ভাষা সুন্দর এবং মার্জিত হতে হবে। কোনোভাবেই লেখাতে পত্রিকার নীতি-আদর্শ বিরোধী, আপত্তিকর কোনো কিছু থাকা যাবে না। আপনার লেখাটি আমাদের হাতে এলে এবং প্রকাশের উপযোগী হলে আমরা তা স্বযত্নে প্রকাশ করবো।
“প্রচারেই প্রসার!”
আপনি আপনার পণ্য কিংবা যেকোনো সেবা কাজের প্রচারের জন্য আমাদের এই সাইটে বিজ্ঞাপন দিন। আমরা আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি পাঠকদের সামনে তুলে ধরতে সবসময় প্রস্তুত থাকবো।
“বিবেক বার্তা” পত্রিকা পড়ুন, বিবেকবার্তায় লিখুন, এতে বিজ্ঞাপন দিন। বিবেকবার্তা হউক আপনার পছন্দের পোর্টাল। তাই এর লিংক সকলের মাঝে ছড়িয়ে দিন।
ধন্যবাদান্তে
পি আর প্ল্যাসিড
প্রকাশক ও সম্পাদক
বিবেকবার্তা, টোকিও, জাপান।