Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / Uncategorized
৬:৪৭ অপরাহ্ণ, ১৩ জুন ২০২৬

সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা

সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নয়ন বাবু: আসন্ন আমের মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলায় আমের বিপনন, আম আড়ৎদারী, যানজট নিরসন ও বাজার পরিস্কার-পরিচ্ছন্ন সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জুন (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিফাত) সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

Hello world!
২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম