Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেক বার্তা

আন্তর্জাতিক
১২:১৮ অপরাহ্ণ, ৮ জুন ২০২৬

‘নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমি নিই… তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।’ তিনি আরও […]

‘নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই’

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমি নিই… তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।’

তিনি আরও জানান, ইরানের হামলা হলেও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার বদলায়নি।

যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও বিবেক বার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com